সারাদেশ

বিমানবন্দরে টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হাসপাতালে ভর্তি


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:১৮ পিএম

বিমানবন্দরে টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির হাসপাতালে ভর্তি
ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে প্রায় অর্ধকোটি টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল প্রায় ১১টার দিকে বিমানযোগে সৈয়দপুরে পৌঁছানোর পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, তার কাছ থেকে প্রায় ৫০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদের সময় বেলাল উদ্দিন অসুস্থ হয়ে পড়েন। পরে দুপুর ১টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, তিনি বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন।