সারাদেশ

কুষ্টিয়ায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:২২ পিএম

কুষ্টিয়ায় গ্যাসবাহী ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
ছবি: ঢাকাপ্রকাশ

কুষ্টিয়ায় বাইপাস সড়কে গ্যাসবাহী ট্রাকের সাথে যাত্রীবাহি সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৫ যাত্রী নিহত হয়েছে।

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ওবায়েদ জানান, দুপুর ২টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে ৩ জন এবং হাসপাতালে নেওয়ার পর আরও ২ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার খাজানগর এলাকার আব্দুল মালেকের ছেলে আশরাফুল ইসলাম, তার স্ত্রী শিরিন খাতুন, একই এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন ও কমেলা খাতুন এবং তাদের মেয়ের জামাই সিএনজির চালক, রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর গ্রামের মো. জাকারিয়া।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডাঃ হোসেন ইমাম জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত দুই নারীকে হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এছাড়াও হাইওয়ে পুলিশ দুইজন পুরুষ ও একজন মহিলার মরদেহ হাসপাতালে নিয়ে আসে।