সারাদেশ
গোবিন্দগঞ্জে সেপটিট্যাংক থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সেপটিট্যাংক থেকে নুরমা খাতুন (১৫) নামে দশম শ্রেণীর এক ছাত্রীর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া নিজ বাড়ীর সেপটিট্যাংকি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নুরমা ওই গ্রামের নজরুল ইসলামের কন্যা এবং তালতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী। পরিবার সূত্রে জানা গেছে, সকালে বাবা-মা দু’জনই পাশ্ববর্তী ধানের জমিতে কাজ করতে গেলে নুরমাকে বাড়িতে রেখে যান। দুপুর ১টার দিকে বাড়িতে ফিরে না পেয়ে তাকে খুঁজতে থাকে পরিবার। বাড়ির বিভিন্ন স্থানে রক্তের দাগ দেখ যায়। পরে টয়লেটের সেপটিট্যাংকে তার মরদেহ দেখতে পায় তার পরিবার ও স্থানীয়রা।
খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুহম্মদ মোজাম্মেল হক জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হবে।