সারাদেশ

গোবিন্দগঞ্জে ভিজিএফ-এর চাল বিতরণ উদ্বোধন করলেন শামীম কায়সার লিংকন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ১২:৩৮ পিএম

গোবিন্দগঞ্জে ভিজিএফ-এর চাল বিতরণ উদ্বোধন করলেন শামীম কায়সার লিংকন
ছবিঃ সংগৃহিত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায়, হতদরিদ্র মানুষের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন গোবিন্দগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়ছার লিংকন।

আজ শনিবার (১৪ মার্চ) সকাল দশটায় গোবিন্দগঞ্জ পৌরসভার বিএম গার্লস স্কুল মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সৈয়দা ইয়াসমিন সুলতানা, সহকারী কমিশনার ভূমি, থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি'র আহবায়ক জননেতা ফারুক আহম্মেদসহ বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।