সারাদেশ
নওগাঁয় দেড় হাজার মানুষ পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার
নওগাঁর মহাদেবপুরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে শাড়ি, লুঙ্গি, ও পাঞ্জাবি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টার দিকে মহাদেবপুরের জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় দেড় হাজার মানুষের মাঝে এই ঈদ উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাদেবপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামান। প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের এ ধরনের সহায়তা কার্যক্রম সমাজের অসহায় ও দরিদ্র মানুষের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বর্তমান সরকার সবাইকে নিয়ে একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গঠনে কাজ করে যাচ্ছেন।
এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি জাহারুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এসএম হান্নান, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রিপন মাহমুদসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।