সারাদেশ

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ০৬:১২ পিএম

কুড়িগ্রামে ছেলের হাতে বাবা খুন
ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামের নাগেশ্বরীতে পারিবারিক কলহের জেরে ছেলের হাতে বাবা আব্দুল খালেক (৬০) খুন হয়েছে।

আজ রবিবার (২২ মার্চ) দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের নিলুরখামার কাটটারী গ্রামে ছেলের শাবলে আঘাতে বাবার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নিহত আব্দুল খালেক ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার ছেলে আসাদুজ্জামান মানিককে (২৯)  আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে পার্শ্ববর্তী ভুরুঙ্গামারী থানায় বিয়ে করেন মানিক। তার স্ত্রীর সঙ্গে কয়েক মাস ধরে পারিবারিক কলহ চলে আসছে। এ ঘটনায় আসাদুজ্জামান মানিক মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার দুপুর সাড়ে ১২টার দিকে বাবা আব্দুল খালেক ও ছেলে মানিকের মধ্যে সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ঘরে থাকা শাবল দিয়ে মানিক তার বাবা আব্দুল খালেকের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এদিকে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লা হিল জামান বলেন, অভিযুক্ত ছেলে মানিককে গ্রেফতার করা হয়েছে। মানিক কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।