সারাদেশ

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে ঘুসাঘুসি ,অতিরিক্ত পুলিশ মোতায়ন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৮ পিএম

চুয়াডাঙ্গায় ফুয়েল কার্ড নিতে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে ঘুসাঘুসি ,অতিরিক্ত পুলিশ মোতায়ন
ছবি: ঢাকাপ্রকাশ

চুয়াডাঙ্গায় জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থাকে নিয়ন্ত্রণ ও শৃঙ্খলার মধ্যে আনতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। আগামী ১ এপ্রিল থেকে  ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে।

সোমবার (৩০ মার্চ)  সকাল থেকে ফুয়েল কার্ড সংগ্রহের জন্য চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ে যানবাহনের  মালিকেরা প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া শুরু করেছেন। হাজার হাজার মানুষ কাগজপত্র জমা দেওয়ার জন্য ভীড় করেছেন। ভীড় সামলাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে দু'জন যানবাহন মালিক ঘুসাঘুসিতে জড়িয়ে পড়ে।

সোমবার (৩০ মার্চ) ও মঙ্গলবার (৩১ মার্চ) মধ্যে  জাতীয় পরিচয়পত্র,গাড়ির রেজিস্ট্রেশন নম্বর কপি, ড্রাইভিং লাইসেন্স ও এক কপি ছবি জমার মাধ্যমে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বিনামূল্যে ফুয়েল কার্ড সংগ্রহ করতে হবে। ১ এপ্রিল থেকে জ্বালানি তেল ক্রয়ের ক্ষেত্রে সরকার নির্ধারিত ‘ফুয়েল কার্ড’ ব্যতীত তেল ক্রয় করা যাবে না। প্রতিদিন চুয়াডাঙ্গা জেলায় ২২টি তেল পাম্পে সকাল ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত  তেল বিতরণ কার্যক্রম পরিচালিত হবে। কৃষকদের ক্ষেত্রে শিথিলতা আনা হয়েছে। রাত-দিন ২৪ ঘন্টায় কৃষকরা পাম্প থেকে ডিজেল তেল সংগ্রহ করতে পারবেন।