সারাদেশ
বগুড়ায় পৃথক অভিযানে ৫০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘিতে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফজলে রাব্বি (৩২), মোঃ ইছাহক আলী খন্দকার, মোছাঃ সাজেদা খাতুন ও মোছাঃ রেহেনা বেগম নামের ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের বিশ্বাস মার্কেটের দ্বিতীয় তলা থেকে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফজলে রাব্বি আদমীঘি উপজেলার চাঁপাপুরের মৃত আবু বক্কর ছিদ্দিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে আদমদীঘি উপজেলার চাঁপাপুর বাজারের জনৈক ইমরান হোসেন বিশ্বাস ওরফে লাল্টুর মালিকানাধিন বিশ্বাস মার্কেটের ২য় তলায় মাদক বেচাকেনা চলছে। এমন সংবাদের ভিক্তিতে থানা পুলিশের একটি টিম ওই মার্কেটে অভিযান চালিয়ে মাদক কারবারি ফজলে রাব্বি আটক করে তার ট্রাইজারের পকেট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এসময় অন্যানরা পালিয়ে যায়। পৃথক অপর একটি অভিযানে আরও দুই নারীকে আটক করা হয়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে গ্রেপ্তারকৃত ফজলে রাব্বিকে গতকাল শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।