সারাদেশ
ওভারটেক করতে গিয়ে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ২
ছবি: ঢাকাপ্রকাশ
টাঙ্গাইলে ওভারটেক করতে গিয়ে ট্রাক-পিকআপের সংঘর্ষে ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার (৪ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের টাঙ্গাইল পৌর এলাকার রাবনা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শরিফ বিষয়টি নিশ্চিত করে জানান, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভারের ওপর অপর একটি পিকআপকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ জন নিহত হন এবং আহত হন দুই জন।
তিনি আরও বলেন, নিহতদের মরদেহ টাঙ্গাইল ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সারাদেশ নিয়ে আরও পড়ুন