সারাদেশ
প্রবাসীর স্ত্রী ও সন্তানসহ ৫ জনের গলাকাটা মরদেহ উদ্ধার
ছবিঃ সংগৃহিত
গাজীপুরের কাপাসিয়ায় প্রবাসীর স্ত্রী সন্তানসহ পাঁচ জনকে ঘরের ভেতরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনা ঘটেছে রাউতকোনা গ্রামে।
গতকাল শুক্রবার (০৮ মে) গভীর রাতের কোনো এক সময় ওই পাঁচ জনকে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত হয়েছেন প্রবাসীর স্ত্রী ও তিন কন্যা সন্তান এবং শ্যালক।
সকালে বাড়ির ভেতরে রক্তাক্ত লাশগুলো দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশগুলো উদ্ধার করে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ঘটনাস্থলে গেছে বলে জানিয়েছেন তিনি।
সারাদেশ নিয়ে আরও পড়ুন