সারাদেশ
দ্বিতীয়বার বিয়ের ৪ মাসেই বিচ্ছেদ, এবার মুখ খুললেন সাবিকুন নাহার
আবু ত্বহা মুহাম্মদ আদনান ও তার স্ত্রী সাবিকুন নাহার সারার দ্বিতীয় দাম্পত্য জীবনও বিচ্ছেদে শেষ হয়েছে। পুনরায় বিয়ের চার মাসের মাথায় আলাদা হওয়ার বিষয়টি শনিবার (৯ মে) নিশ্চিত করেন সাবিকুন নাহার নিজেই।
তিনি জানান, পারিবারিক অশান্তি ও মতবিরোধের কারণে ধীরে ধীরে তাদের সম্পর্কের অবনতি ঘটে। পরে দুজনই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন।
সাবিকুন নাহার বলেন, নতুনভাবে সংসার শুরু করার চেষ্টা করেছিলেন তারা। দুই পরিবারও বিষয়টি ইতিবাচকভাবে নিয়েছিল। তবে নানা জটিলতায় সম্পর্ক আর টেকেনি। তার ভাষ্য, রমজানের চাঁদরাতেই তাদের বিচ্ছেদ সম্পন্ন হয়।
এর আগে গত বছরের ২ ডিসেম্বর পারিবারিক আয়োজনে দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হন আবু ত্বহা আদনান ও সাবিকুন নাহার। প্রথম বিচ্ছেদের পর দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠজনদের উদ্যোগে তাদের পুনর্মিলন হয়েছিল। তবে নতুন করে শুরু হওয়া সেই সংসারও দীর্ঘস্থায়ী হয়নি।