সারাদেশ

দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে হলে উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু 


প্রতিনিধি, টাঙ্গাইল
প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৫:১৮ পিএম

দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে হলে উৎপাদন বাড়াতে হবে: প্রতিমন্ত্রী টুকু 
ছবিঃ ঢাকা প্রকাশ

দেশীয় প্রজাতির মাছ টিকিয়ে রাখতে হলে উৎপাদন বাড়াতে হবে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, মাছের চাহিদা পূরণের লক্ষ্য নিয়ে দেশব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে যেমন একদিকে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে, তেমনি মাছের চাহিদা পুরণে সহায়ক হবে। 

আজ শনিবার (১৩ জুন) সকালে টাঙ্গাইল সদর উপজেলা প্রশাসন, মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের আয়োজনে গাড়াইল বিলে পোনা মাছ অবমুক্তকরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন। 

প্রতিমন্ত্রী টুকু বলেন, মৎস্য শিকারে ব্যবহারে অবৈধ চায়না জালসহ সকল প্রকার জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান। এ ক্ষেত্রে আইন প্রয়োগসহ গণজনসচেতনতার প্রয়োজন।

এ সময় টাঙ্গাইল জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আইয়ুব আলী প্রমুখসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।