সারাদেশ

যশোর সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত   


প্রতিনিধি, যশোর
প্রকাশ: ২৫ জুন ২০২৬, ০৮:৪৩ পিএম

যশোর সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত   
ছবিঃ ঢাকা প্রকাশ

যশোরের শার্শা উপজেলার শালকোনা সীমান্তে দায়িত্বরত অবস্থায় বজ্রপাতে দুই বিজিবি সদস্য আহত হয়েছেন। 

আজ বৃহস্পতিবার (২৫ জুন) বিকালে সীমান্ত এলাকায় নিয়মিত দায়িত্ব পালনকালে আকস্মিক বজ্রপাতের ঘটনা ঘটে। আহতরা হলেন সিপাহী শফিউল আলম ও সিপাহী সাজেদুর রহমান। তারা যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের শালকোনা ক্যাম্পে কর্মরত ছিলেন।

পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় তাকে যশোর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ স্থানান্তর করা হয়েছে। 

এ ঘটনায় শালকোনা সীমান্ত এলাকায় কর্মরত বিজিবি সদস্যদের মাঝে উদ্বেগের সৃষ্টি হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।

ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান দ্রুত হাসপাতালে পৌঁছান। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে বিজিবির একটি অ্যাম্বুলেন্সে করে তাকে যশোর সিএমএইচে পাঠানোর ব্যবস্থা করেন।