সারাদেশ
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘চরম আপত্তিকর’ মন্তব্য, নীলফামারীতে প্রধান শিক্ষক বরখাস্ত
প্রধানমন্ত্রীকে নিয়ে ‘চরম আপত্তিকর’ মন্তব্য, নীলফামারীতে প্রধান শিক্ষক বরখাস্ত নীলফামারীর কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য করায় উপজেলার কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (০২ জুলাই) বিকেলে প্রাথমিক শিক্ষা বিভাগ রংপুরের বিভাগীয় উপপরিচালক আজিজুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রীর অফিস সময়কে লোক দেখানো শোপিস বললেন প্রধান শিক্ষক শিরোনামে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়। মো. শফিকুল ইসলাম বিদ্যালয়ে বিলম্বে উপস্থিত হয়েও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেছেন। আপনার এ ধরনের কর্মকাণ্ডের কারণে প্রাথমিক শিক্ষার ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩ (খ) অনুযায়ী অসদাচরণের অপরাধ।
এতে আরও বলা হয়েছে, সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালায় মো. শফিকুল ইসলাম, প্রধান শিক্ষক, কিশামত রণচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।