সারাদেশ

‎‎গাজীপুরে আবাসিক হোটেল থেকে চার নারীসহ গ্রেফতার ৮  


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০৯:০৯ পিএম

‎‎গাজীপুরে আবাসিক হোটেল থেকে চার নারীসহ গ্রেফতার ৮  
ছবিঃ সংগৃহীত

গাজীপুর মহানগরের কোনাবাড়ীতে একটি আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৪ নারী ও ৪ পুরুষকে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার (০৮ জুন) রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে ওই হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। 

আজ বৃহস্পতিবার (০৯ জুলাই) দুপুর ২টায় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- কোনাবাড়ীর একটি আবাসিক হোটেলের ম্যানেজার মো. তারেক শিকদার (২৩), হোটেলের স্টাফ মো. মামুন মিয়া (৪২), মো. মামুন মিয়া ওরফে রুবেল (২১), মো. রবিউল ইসলাম (২৪) এবং ৪ জন নারী।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেন জানান, অভিযুক্তদের বুধবার রাতে একটি আবাসিক হোটেল থেকে গ্রেফতার করে বৃহস্পতিবার দুপুর ২টায় আদালতে পাঠানো হয়েছে।