সারাদেশ
আগামীকাল ৭ ঘণ্টা যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামীকাল শনিবার (২৯ আগস্ট) গাজীপুরের কোনাবাড়ী জোনাল অফিসের আওতাধীন বিভিন্ন এলাকায় সাত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
কোনাবাড়ী জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখিত তারা। কাজ শেষ হলে স্বাভাবিকভাবে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে কুদ্দুস নগর, পেয়ারা বাগান, চেয়ারম্যান বাড়ির মোড়, জেলখানার আশপাশের এলাকা, কটন ক্লাব, হালিমা রোড, নামাপাড়া, ১০ তলা, কোনাবাড়ী হাউজিং, পুকুরপাড়, জরুন, পাঠানবাড়ী রোড, তিতাস ফ্যাক্টরির গলি, পারিজাত, সেলিমনগর, আমবাগ, বাঘিয়া, জয়েরটেক, প্রতাবপুর, নছের মার্কেট, বরাব, কালের ভিটা, মেঘলাল, বাবুর্চির মোড়, মিতালি ক্লাব, নতুন বাজার, চায়না মার্কেট, দেওলিয়াবাড়ী, কলেজগেট, এনায়েতপুর, ক্লাবমোড়, সবুজ কানন, হাতিমারা, বাগানবাড়ি চৌরাস্তা, এনায়েতপুর স্কুল মার্কেট, বেলতলা ও ফায়ার সার্ভিসসহ আশপাশের এলাকায়।