সারাদেশ

আমার দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬, ০৬:১৮ পিএম

আমার দুই ফোনেই চার্জ আছে, মানে বিদ্যুতের ঘাটতি কম: যুবদল নেতা নয়ন
ছবি: সংগৃহীত

গ্রামে বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বর্তমানে বিদ্যুতের ঘাটতি আগের মতো নেই।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রবিউল ইসলাম নয়ন বলেন, আগে বিদ্যুৎ না থাকায় ফোনে চার্জ দেওয়া সম্ভব হতো না। এখন তার দুটি ফোনেই চার্জ রয়েছে। তার ভাষ্য, দুটি ফোনেই চার্জ থাকা থেকেই বোঝা যায়, এলাকায় বিদ্যুতের ঘাটতি কমেছে।

গ্রামের বর্তমান বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, গ্রামে আসার পর তেমন কোনো বিদ্যুৎ সংকটের মুখোমুখি হননি। তবে যে পরিমাণ লোডশেডিং হয়েছে, তা দীর্ঘদিন ধরে ইউনিয়ন পর্যায়ে দেখে আসা পরিস্থিতির মতোই। প্রায় এক ঘণ্টা করে লোডশেডিং হচ্ছে বলে জানান তিনি।

বর্তমানে এলাকায় বিদ্যুৎ নিয়ে বড় ধরনের সংকট বা আহামরি কোনো ভোগান্তি নেই বলেও দাবি করেন এই যুবদল নেতা।