সারাদেশ
নওগাঁয় চলন্ত ট্রাকে অপর ট্রাকের ধাক্কা, নিহত ১
নওগাঁর মান্দায় দাঁড়িয়ে থাকা একটি বালু বোঝাই ট্রাককে পাথর বোঝায় ট্রাক ধাক্কা দিলে এক হেলপার নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাকের চালক।
শনিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের চৌদ্দমাইল নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রাবন মোল্লা (২১) রাজশাহী পবা উপজেলা রিপন মোল্লার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী গামী একটি বালু বোঝাই ট্রাক সড়কের পাশে দাঁড়ানো ছিল। ট্রাকচালক ও হেলপার পাশের একটি পেট্রোল পাম্পে ওয়াশরুমে যান। এ সময় একই দিক থেকে আসা একটি পাথর বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দিলে বালু বোঝাই ট্রাকটি রাস্তার নিচে উল্টে যায়। এসময় ঘটনাস্থলেই পাথর বোঝাই ট্রাকের হেলপার নিহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। গুরুতর আহত অবস্থায়
ট্রাক চালককে উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে।