সারাদেশ
মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ সোমবার নওগাঁতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দুপুরে নওগাঁ শহরের এটিএম মাঠ থেকে একটি র্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় সংক্ষিপ্ত আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুবক্কর সিদ্দিক নান্নু।
জাতীয়তাবাদী মহিলা দল নওগাঁ জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি সামিনা পারভীন পলির সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরে ই আলম মিঠু, খায়রুল আলম গোল্ডেন, পৌর বিএনপির সভাপতি শেখ মিজানুর রহমান, জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শেখ রেজাউল ইসলাম রেজু, জেলা যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শারমিন ইসলাম শিল্পি, পৌর মহিলা দলের নেত্রী আমেনা বেগম এবং সদর উপজেলা মহিলা দলের নেত্রী শাহানারা পারভীন লাকী।
আলোচনা সভায় বক্তারা জাতীয়তাবাদী মহিলা দলের ইতিহাস, সংগ্রাম ও ভবিষ্যৎ করণীয় নিয়ে মতবিনিময় করেন। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।