সারাদেশ

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো রাজশাহীর রেলওয়ে হাসপাতাল


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পিএম

সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো রাজশাহীর রেলওয়ে হাসপাতাল
সর্বসাধারণের জন্য উন্মুক্ত হলো রাজশাহীর রেলওয়ে হাসপাতাল। ছবি: সংগৃহীত

রেলপথ মন্ত্রণালয় ও স্বাস্থ্য সেবা বিভাগের যৌথ উদ্যোগে রাজশাহীর রেলওয়ে জেনারেল হাসপাতাল সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) আনুষ্ঠানিকভাবে উক্ত হাসপাতালের কার্যক্রম উন্মোচন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, রেলপথ মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য সেবা অধিদপ্তর ও বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক, রাজশাহী বিভাগের কমিশনার, জেলা প্রশাসক, মহাব্যবস্থাপক (রাজশাহী), সিভিল সার্জন (রাজশাহী)সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তা এবং অতিথিবৃন্দ।

railway_hospital1_Dhakaprokash.jpg

উন্মুক্তকরণের পর থেকে হাসপাতালের সবরকম স্বাস্থ্যসেবা সাধারণ জনগণের জন্য সহজলভ্য হয়ে উঠেছে। এই উদ্যোগের মাধ্যমে রাজশাহী অঞ্চলের মানুষের জন্য স্বাস্থ্যসেবা আরও প্রসারিত হয়েছে এবং জনসাধারণের কাছে স্বাস্থ্যসেবা প্রাপ্তির একটি নতুন দ্বার খুলে দেওয়া হলো।