সারাদেশ

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০৪:২৩ পিএম

নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে এনসিপি
ছবি: ঢাকাপ্রকাশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন দলটির সদস্য সচিব আখতার হোসেন।

ঘোষিত তালিকা অনুযায়ী নওগাঁ-৫ (সদর) আসন থেকে মনোনয়ন পেয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন।

এ ছাড়াও অন্যান্য আসনে মনোনয়ন পেয়েছেন, নওগাঁ-১ (পোরশা, সাপাহার, নিয়ামতপুর) কৈলাশ চন্দ্র রবিদাস, যুগ্ম মুখ্য সমন্বয়ক, কেন্দ্রীয় কমিটি, নওগাঁ-২ (পত্নীতলা ও ধামুইরহাট) মাহফুজার রহমান চৌধুরী, আহ্বায়ক, জেলা কমিটি, নওগাঁ-৩ (মহাদেবপুর ও বাদলগাছী) পরিমল চন্দ্র উরাও, নওগাঁ-৪ (মান্দা): আব্দুল হামিদ, সদস্য, জেলা কমিটি, নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনে প্রার্থী ঘোষণা আপাতত স্থগিত রাখা হয়েছে।

নওগাঁ জেলা এনসিপির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরী বলেন, যুগে যুগে এ দেশের মানুষ রক্ত দিয়ে গেছে, আমরা এর অবসান চাই। জনগণের বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা ভোটারদের কাছে যাচ্ছি তারাও পরিবর্তন চায়। আমরা ছয়টি আসনেই জয়ের ব্যাপারে আশাবাদী।