সারাদেশ
বগুড়ায় স্কুলছাত্রীকে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণ, দুই হিন্দু যুবক গ্রেপ্তার
আদমদীঘি (বগুড়া) বগুড়ার আদমদীঘিতে এক স্কুলছাত্রীকে (১৪) কৌশলে বাড়িতে ডেকে নিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ন্যাক্কারজনক ঘটনায় জড়িত থাকার অভিযোগে শ্রী শিপন কুমার সরকার (২০) ও শ্রী সজল দাস ওরফে সঞ্জয় (১৭) নামের দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গত রবিবার (১৮ জানুয়ারি) রাতে আদমদীঘি থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির বড়আখিড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী ওই কিশোরী বড়আখিড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। গত ৯ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে সে নিজ বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হয়। পথে বড়আখিড়া মন্ডলপাড়ার শ্রী সত্যনাথ দাসের ছেলে সজল দাস কৌশলে তাকে তাদের ফাঁকা বাড়িতে ডেকে নিয়ে যায়। বাড়িতে আগে থেকেই অবস্থান করছিল অপর অভিযুক্ত শিপন কুমার সরকার।
অভিযোগ রয়েছে, সেখানে নিয়ে একটি কক্ষে ছাত্রীর মুখ বেঁধে তার ইচ্ছার বিরুদ্ধে অভিযুক্ত দুজন পালাক্রমে তাকে ধর্ষণ করে। নির্যাতনের পর ঘটনাটি কাউকে না জানানোর জন্য তারা কিশোরীকে প্রাণনাশের হুমকি দেয়। এমনকি ঘটনার কোনো ছবি বা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়।
ভয়ে ও লোকলজ্জায় এতদিন চুপ থাকলেও, গত রবিবার সন্ধ্যায় কিশোরীটি তার বাবা-মা ও প্রতিবেশীদের কাছে বিষয়টি খুলে বলে। ঘটনা শোনার পরপরই ওই রাতে ছাত্রীর মা বাদী হয়ে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তৎপরতার সাথে রাতেই অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শিপন বড়আখিড়া মন্ডলপাড়ার শ্রী নেপাল চন্দ্র সরকারের ছেলে।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, ভুক্তভোগী ছাত্রীকে ডাক্তারি পরীক্ষা ও জবানবন্দি গ্রহণের জন্য সোমবার আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদেরও যথাযথ প্রক্রিয়ায় আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। এলাকায় এ নিয়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং অপরাধীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।