সারাদেশ
ব্রাজিলের ইজ্জত বাঁচাতে জার্সির লোগো ঢেকে দিলেন ডাকাত, ভিডিও ভাইরাল
ব্রাজিল ফুটবল দলের প্রতি ভালোবাসা লুকাতে গিয়ে অদ্ভুত আচরণ করেছেন গ্রেপ্তার হওয়া এক ডাকাত দলের সদস্য। সাংবাদিকদের ক্যামেরার সামনে নিজের গায়ে থাকা ব্রাজিল দলের জার্সির লোগো হাত দিয়ে ঢেকে রাখার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
শুক্রবার (৫ জুন) বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় এ ঘটনা ঘটে। এর আগে ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের মধ্যেই একজন এই ব্রাজিল-সমর্থক যুবক।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, পুলিশ গ্রেপ্তার চারজনকে নিয়ে যাচ্ছে। এ সময় গণমাধ্যমের ক্যামেরা সামনে আসতেই অন্যদের মতো মুখ লুকানোর চেষ্টা না করে ওই যুবক নিজের জার্সিতে থাকা ব্রাজিল দলের লোগো ঢেকে রাখতে ব্যস্ত হয়ে পড়েন।
ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই তার এই আচরণকে ‘অদ্ভুত’ ও ‘হাস্যকর’ হিসেবে মন্তব্য করছেন।