সারাদেশ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান হলেন আবুল কালাম আজাদ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (রাউক) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন মহানগর বিএনপির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ।
বৃহস্পতিবার (১১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক এই নিয়োগ দেওয়া হয়।
উপসচিব গোলাম রব্বানীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, আবুল কালাম আজাদকে যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড–২) পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। শর্ত হিসেবে উল্লেখ করা হয়েছে, তিনি এ সময়ে অন্য কোনো পেশা, ব্যবসা বা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক রাখতে পারবেন না।
আদেশে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্তাবলী চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে এবং এটি জনস্বার্থে জারি করা হয়েছে।