সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬, ০৩:০০ পিএম

চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসল করতে নেমে ৫ শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার চর-চাকলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত পাঁচ শিশু হলো- চর-চাকলা গ্রামের নিজাউদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১১) ও সুরাইয়া (৯), একই এলাকার মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আরিবা (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরীফা (১১)।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।