সারাদেশ

দিনাজপুরে রিসোর্টে অনৈতিক কার্যকলাপ, ৭ তরুণ-তরুণী আটক


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৭ আগস্ট ২০২৫, ১০:৩৯ পিএম

দিনাজপুরে রিসোর্টে অনৈতিক কার্যকলাপ, ৭ তরুণ-তরুণী আটক
ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরল উপজেলায় অবস্থিত জীবনমহল পার্ক রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে সাতজনকে আটক করেছে পুলিশ। রোববার (১৭ আগস্ট) রাতের অভিযানে এদের আটক করা হয়।

আটকরা হলেন- বিরলের মৃত রশিদুলেল ছেলে ও জীবন মহল রিসোর্টের মালিকপক্ষের মো. শাহিন (৩৭), বাহাদুর বাজারের মোহাম্মদ মোস্তাক আলী (৩৫), বিরল উপজেলার মোহাম্মদ মিজানুর রহমান (৪৮), দামাইল গ্রামের জুয়েল (৪৫) কুড়িগ্রামের মোহাম্মদ আব্দুল হালিম (৩৫) ও দুই তরুণী।

অভিযান পরিচালনার সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট অভ্র জ্যোতি বড়াল। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে রিসোর্টটি অনুমোদনহীনভাবে পরিচালনার দায়ে মালিক পক্ষকে এক লাখ টাকা জরিমানা করেন। একইসঙ্গে আটক ব্যক্তিদের অনৈতিক কার্যকলাপে সম্পৃক্ত থাকার অভিযোগে অর্থদণ্ড এবং বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

বিরল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সবুর জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে রিসোর্টটিতে অভিযান চালানো হয়। প্রায় সাত ঘণ্টা ধরে পরিচালিত এ অভিযানে রিসোর্টের ভেতর অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত অবস্থায় সাতজনকে আটক করা হয়। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।