সারাদেশ
রংপুরের মিঠাপুকুরে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারক চক্রের চার সদস্য গ্রেফতার
মিঠাপুকুর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে অনলাইন ক্যাসিনো ও ডলার প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল রাতে উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ (নয়াপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শেরপুর জেলার এক ভুক্তভোগী রিপনের দায়ের করা মামলার ভিত্তিতে মিঠাপুকুর থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রটি দীর্ঘদিন ধরে অনলাইনে ক্যাসিনো পরিচালনা এবং ডলার কেনাবেচার নামে সাধারণ মানুষকে প্রলুব্ধ করে বিভিন্ন স্থানে ডেকে নিত। এরপর তাদের কৌশলে অজ্ঞান করে সঙ্গে থাকা সবকিছু হাতিয়ে নিত।
গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এই সফল অভিযানের জন্য মিঠাপুকুর থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা। পুলিশ জানিয়েছে, এই চক্রের অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত থাকবে।