সারাদেশ
গাইবান্ধায় ট্রলির ধাক্কায় কিশোরী নিহত
ছবি: সংগৃহীত
গাইবান্ধার গোবিন্দগঞ্জে ইটবোঝাই ট্রলির ধাক্কায় লাকি খাতুন (১৩) নামে এক বাকপ্রতিবন্ধী কিশোরী নিহত হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ফুলপুকুরিয়ার কাদুনিপুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত লাকি খাতুন ওই এলাকার আবু নুসার মেয়ে। স্থানীয়রা জানান, রাস্তা পারাপারের সময় ইটবোঝাই পাওয়ার ট্রলি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা ট্রলিটি আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম।
সারাদেশ নিয়ে আরও পড়ুন