সারাদেশ
প্রতিষ্ঠাবার্ষিকীতে পলাশবাড়ীতে যুবদল নেতা নিক্সনের নেতৃত্বে আনন্দ মিছিল
গাইবান্ধার পলাশবাড়ীতে জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশাল এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে পলাশবাড়ী পৌর শহরের তিনমাথা মোড় থেকে এ আনন্দ মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা যুবদলের আয়োজিত আলোচনা সভায় মিলিত হয়।
আনন্দ মিছিলে নেতৃত্ব দেন পলাশবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান নিক্সন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ কবির ফুয়াদ ও যুগ্ম আহ্বায়ক মামুন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি ডা. সৈয়দ মাইনুল হাসান সাদিক।
সভায় বক্তারা বলেন, যুবদল দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করছে। সংগঠনের এই প্রতিষ্ঠাবার্ষিকীতে সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে এলাকা মুখরিত হয়ে ওঠে।