সারাদেশ

যোগদানের আগেই গাইবান্ধা ডিসির পরিবর্তন


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৫:২১ পিএম

যোগদানের আগেই গাইবান্ধা ডিসির পরিবর্তন
মুহাম্মদ নজরুল ইসলাম (বামে) এবং মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। ছবি: সংগৃহীত

গাইবান্ধার জেলা প্রশাসক (ডিসি) হিসেবে যোগদানের আগেই পরিবর্তন করা হয়েছে সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাকে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে গত শনিবার (৮ নভেম্বর) মুহাম্মদ নজরুল ইসলামকে গাইবান্ধার নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে তিনি যোগদানের আগেই সিদ্ধান্ত পরিবর্তন করা হলো।

নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, গাইবান্ধার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। তিনি এর আগে ‘এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম’ প্রকল্পের উপ–প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।