সারাদেশ

গাইবান্ধার নতুন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ১৬ নভেম্বর ২০২৫, ০৯:২০ পিএম

গাইবান্ধার নতুন পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম
ছবি: সংগৃহীত

গাইবান্ধার নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ সারওয়ার আলম। এর আগে তিনি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রোববার (১৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন উপসচিব আবু সাঈদ।

মোহাম্মদ সারওয়ার আলমকে দ্রুত নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।