সারাদেশ
তারেক রহমানের জন্মদিনে গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ
তারেক রহমানের জন্মদিনে গোবিন্দগঞ্জে ছাত্রদলের উদ্যোগে খাবার ও শিক্ষাসামগ্রী বিতরণ। ছবি: ঢাকাপ্রকাশ
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জে খাবার বিতরণ ও শিক্ষাসামগ্রী প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) গোবিন্দগঞ্জ থানা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ উদ্যোগে পুরাতন বন্দর বায়তুল ফালাহ এতিমখানায় এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী আয়োজনে ছিল কোরআন খতম, দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার ও শিক্ষা উপকরণ বিতরণ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
এ সময় ছাত্রদল নেতারা তারেক রহমানের দীর্ঘায়ু কামনা করেন এবং ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কর্মকাণ্ড পরিচালনার আশা ব্যক্ত করেন।
সারাদেশ নিয়ে আরও পড়ুন