সারাদেশ

গাইবান্ধা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ পিএম

গাইবান্ধা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন
গাইবান্ধা-৪ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকন। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মোহাম্মাদ শামীম কায়সার লিংকন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সৈয়দা ইয়াসমিন সুলতানার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মাদ শামীম কায়সার লিংকন।

মনোনয়নপত্র দাখিলের সময় উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহম্মেদ, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসানুর রহমান চৌধুরী ডিউক।