সারাদেশ
ঠাকুরগাঁওয়ে মাথা ব্যথা সহ্য করতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা
ঠাকুরগাঁও সদর উপজেলায় তীব্র ও দীর্ঘস্থায়ী মাথাব্যথা সহ্য করতে না পেরে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। শনিবার (১৭ জানুয়ারি) চিলারং ইউনিয়নের বাশগাড়া–ফকিরপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, তামান্না আক্তার দীর্ঘদিন ধরেই প্রচণ্ড মাথাব্যথায় ভুগছিল। শনিবার দুপুরে পরিবারের সদস্যদের অজান্তে সে নিজের কক্ষের দরজা বন্ধ করে গলায় ফাঁস দেয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে স্থানীয় এক গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন গণমাধ্যমকে বলেন, পরিবার সূত্রে জানতে পেরেছি তামান্না আক্তার দীর্ঘদিনের মাথাব্যথা ছিল। আর এ কারণে আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।