সারাদেশ

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ


নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ১০:১২ পিএম

খালেদা জিয়ার মাগফিরাত কামনায় গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ
ছবি: সংগৃহীত

দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় গাইবান্ধার গোবিন্দগঞ্জে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে থানা ছাত্রদল। রবিবার (১৮ জানুয়ারি) গোবিন্দগঞ্জ থানাধীন সাপমারা ইউনিয়নে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

গোবিন্দগঞ্জ থানা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকারের নিজস্ব উদ্যোগে আয়োজিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে শীতার্ত ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

gabindagan1_Dhakaprokash.jpg

এ সময় উপস্থিত ছিলেন সাপমারা ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তারা বলেন, মানবিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো বিএনপির রাজনৈতিক আদর্শেরই অংশ। দেশের বর্তমান পরিস্থিতিতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো সমাজের সব শ্রেণির মানুষের দায়িত্ব। এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।