সারাদেশ

গোবিন্দগঞ্জে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ২৩ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

গোবিন্দগঞ্জে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
গোবিন্দগঞ্জে বিএনপি প্রার্থী শামীম কায়সার লিংকনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে বিএনপি মনোনীত এমপি প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শামীম কায়সার লিংকনের ধানের শীষ প্রতীকের পক্ষে নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮টায় গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ডাকবাংলো মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি আবু সুফিয়ান সুজার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিকের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শামীম কায়সার লিংকন।

জনসভায় প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রাখালবুরুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানুল হক চৌধুরী ডিউক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সহকারী অধ্যাপক মতিয়ার রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, মহিমাগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোফাজ্জল হোসেনসহ উপজেলা ও মহিমাগঞ্জ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

জনসভায় নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ভোটারদের সমর্থন কামনা করেন।