সারাদেশ

গোবিন্দগঞ্জে নানার বাড়িতে এসে পানিতে পড়ে  শিশুর মৃত্যু 


নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম

গোবিন্দগঞ্জে নানার বাড়িতে এসে পানিতে পড়ে  শিশুর মৃত্যু 
গোবিন্দগঞ্জে নানার বাড়িতে এসে পানিতে পড়ে  শিশুর মৃত্যু। ছবি: ঢাকাপ্রকাশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে পড়ে আব্দুর রহমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার নাকাই ইউনিয়নের নাকাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি তার মা শিউলি বেগমের সঙ্গে কয়েক দিন আগে নানাবাড়িতে বেড়াতে আসে। তার বাড়ি একই উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের কুন্দুলপাড়া গ্রামে। সে মোহাম্মদ আল আমিনের ছেলে।

শিশুটির মা শিউলি বেগম জানান, সকাল আনুমানিক নয়টার দিকে আব্দুর রহমানকে বাড়ির উঠানে খেলতে রেখে তিনি ঘরের ভেতরে কাজে ব্যস্ত হয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা পর বাইরে এসে ছেলেকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন।

পরে আশপাশের বাড়িতে খোঁজ নিয়েও তার সন্ধান না মেলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়, সে বাড়ির সামনে থাকা ডোবায় পড়ে যেতে পারে। এরপর ডোবায় খোঁজাখুঁজি শুরু করা হয়। একপর্যায়ে বাঁশের লাঠি দিয়ে পানির নিচে খোঁজার সময় শিশুটির দেহের সঙ্গে লাঠি লাগে। তাৎক্ষণিক পানিতে নেমে তাকে উদ্ধার করা হলে দেখা যায়, সে আর বেঁচে নেই।