সোশ্যাল মিডিয়া

মাথার ওপর লাল দাগওয়ালা ছবি! ভাইরাল এই ট্রেন্ডের রহস্য জানেন?


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৩:৪২ পিএম

মাথার ওপর লাল দাগওয়ালা ছবি! ভাইরাল এই ট্রেন্ডের রহস্য জানেন?
ছবি: সংগৃহীত

সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে একের পর এক আজব ছবি—মাথার ওপর লাল দাগ টানা! কেউ নিজের, কেউ প্রাক্তনের, আবার কেউ বিড়াল-কুকুরের মাথায় লাল লাইন এঁকে পোস্ট করছেন হেসে-খেলে! ভাবছেন তো, ব্যাপারটা আসলে কী?

এই নতুন ভাইরাল ট্রেন্ডের নাম ‘এস-লাইন’, আর এর পেছনে আছে একদম জমজমাট রহস্যজাল!

S line1_Dhakaprokash.jpg

এই 'এস-লাইন' ট্রেন্ডের শুরু হয়েছে দক্ষিণ কোরিয়ার নতুন থ্রিলার সিরিজ “S-Line” থেকে, যা সম্প্রতি “Wavve” নামের কোরিয়ান স্ট্রিমিং প্ল্যাটফর্মে শুরু হয়েছে। সিরিজে দেখা যায়, এক রহস্যময় তরুণী হিউন ইওপ অদ্ভুত এক ক্ষমতার অধিকারী—সে মানুষের মাথার ওপর লাল লাইন দেখতে পায়। এই লাল দাগটা বোঝায়, কারা কারা একে অপরের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়েছে।

এক পর্যায়ে কিছু বিশেষ চশমার সাহায্যে আরও কয়েকজনও সেই লাইন দেখতে পায়, আর তখনই গল্পে ঢুকে পড়ে ভয়ংকর মোড়! সমাজে শুরু হয় বিশৃঙ্খলা—ছাত্র, শিক্ষক, পুলিশ, কেউই রেহাই পায় না। আর দর্শকরাও একদম হকচকিয়ে যায়!

S line2_Dhakaprokash.jpg

এই সিরিজের একটি দৃশ্যে গোয়েন্দা জি উকের মাথার ওপরে অসংখ্য লাল লাইন দেখা যায়। কেউ মজা করে বলছে, "এই ব্যাটা একাই পুরো সিরিজে কামাল দেখায়া দিল!" তারপরই নেটদুনিয়ায় শুরু হয় মিম উৎসব।

কারও প্রাক্তনের সঙ্গে তোলা সেলফিতে লাল দাগ, তো কেউ নিজের পোষা কুকুর বা বিড়ালের মাথায় লাইন এঁকে পোস্ট দিচ্ছে। এমনকি এক পশুচিকিৎসক তো কয়েকটা বিড়ালের মাথায় দাগ এঁকে লিখে ফেললেন—“তুই তো এখন কাস্ট্রেটেড, মিঞাও!”

এই সিরিজটা জনপ্রিয় ওয়েবটুন নির্মাতা কোমাবি-এর লেখা 'ডেথ ট্রিলজি'-র তৃতীয় কিস্তি। আগের দুই সিরিজ ছিল “আ কিলার প্যারাডক্স” আর “আনরিজলভড”। তবে এই গল্প একেবারেই আলাদা—গোপন সম্পর্ক, আকাঙ্ক্ষা আর সমাজের ভেঙে পড়া সীমার গল্প।

পরিচালক আন জু ইয়ং বলেছেন, এই গল্প আমাদের দেখায়—যখন কারও ব্যক্তিগত সীমারেখা লঙ্ঘন হয়, তখন সমাজে কী ভয়ঙ্কর প্রভাব পড়ে।