খেলা

মেয়ে সন্তানের বাবা হলেন মেহেদী হাসান মিরাজ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৩ পিএম

মেয়ে সন্তানের বাবা হলেন মেহেদী হাসান মিরাজ
মিরাজ ও তার স্ত্রী। ছবি: সংগৃহীত

জাতীয় দলের তারকা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ঘরে নতুন অতিথি এসেছে। এবার কন্যা সন্তানের বাবা হয়েছেন তিনি। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে এ খুশির খবরটি সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন মিরাজ।

এক আবেগভরা পোস্টে মিরাজ লেখেন, “আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনেই সুস্থ আছেন। সবাই নবজাতকের জন্য দোয়া করবেন।”

এর আগেও এক পুত্র সন্তানের বাবা হয়েছেন মিরাজ। ২০১৯ সালের মার্চে দীর্ঘদিনের পরিচয়ের পর খুলনার রাবেয়াকে বিয়ে করেন তিনি। এক বছর পর দাম্পত্য জীবনে আসে প্রথম সন্তান এক পুত্র, যার নাম রেখেছেন মুদ্দাসসির হাসান ওয়াফিক।

miraz wife_Dhakaprokash.jpg

দ্বিতীয়বার বাবা হয়ে পরিবারের জন্য নিশ্চয়ই এক বিশেষ মুহূর্তে আছেন মিরাজ। তবে এই আনন্দের সময়টায়ও পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে পারবেন না তিনি। কারণ, এশিয়া কাপ ক্রিকেট শুরু হচ্ছে চলতি মাসের ৯ তারিখ থেকে। যদিও মূল স্কোয়াডে না থাকলেও স্ট্যান্ডবাই খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন এই অলরাউন্ডার।

মেয়ে সন্তানের আগমনে মিরাজের পরিবারে যেমন নতুন আনন্দের ঢেউ, তেমনি ভক্ত-সমর্থকরাও শুভেচ্ছা ও দোয়া জানাচ্ছেন নবজাতকের জন্য।