খেলা

 ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১০:০২ এএম

 ২৮ বছর পর ওয়ানডে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ
ছবি: সংগৃহীত

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে করুণভাবে পরাজিত হলো বাংলাদেশ। ৮১ রানের এই হারের ফলে শুধু সিরিজ হারেনি, বরং ২৮ বছর পর সরাসরি ওয়ানডে বিশ্বকাপে খেলার সুযোগও প্রায় হারাতে বসেছে বাংলাদেশ দল। বিশ্বকাপে খেলতে হলে বাছাইপর্বে অংশ নিতে হতে পারে টাইগারদের।  

আফগানিস্তানের দুর্দান্ত জয়আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে আফগানিস্তান তোলে ১৯০ রান। ইব্রাহিম জাদরান খেলেন ম্যাচসেরা ৯৫ রানের দায়িত্বশীল ইনিংস। জবাবে বাংলাদেশ ব্যাটিং বিপর্যয়ে পড়ে মাত্র ১০৯ রানেই অলআউট হয়ে যায়। ফলে ম্যাচটি আফগানিস্তান জিতে নেয় ৮১ রানের বিশাল ব্যবধানে।

saif.jpg
ছবি: সংগৃহীত

ভয়াবহ পতন — ২৮ ম্যাচে মাত্র ৭ জয়!সাকিব আল হাসান ও তামিম ইকবালের বিদায়ের পর থেকেই যেন ওয়ানডে ফরম্যাটে বিপর্যয়ের নাম বাংলাদেশ। শেষ ২৮ ওয়ানডেতে জয় মাত্র ৭টি! টানা ব্যর্থতায় র‌্যাঙ্কিংয়ে নেমে গেছে ১০তম স্থানে।

ফলাফল — এখন বিশ্বকাপ খেলতে যদি কিন্তুর জালে আটকে পড়তে হচ্ছে বাংলাদেশকে।

ইতিহাসের সবচেয়ে হতাশাজনক সময় এটি। বাংলাদেশ একসময় তামিম ইকবালের নেতৃত্বে আইসিসি সুপার লিগে দ্বিতীয় স্থানে উঠেছিল, সেই দল আজ ১০ নম্বরে নেমে গেছে। ওয়ানডেতে অভিজ্ঞদের অভাব ভয়াবহভাবে টের পাচ্ছে দলটি।সাকিব, তামিম, মুশফিক ও মাহমুদউল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটারদের অভাব পূরণ করতে পারেননি নতুন প্রজন্মের কেউই।

afgan33.jpg
ছবি: সংগৃহীত

বিশ্লেষকদের মতে, বাংলাদেশ ক্রিকেট এখন পুনর্গঠনের এক কঠিন সময় অতিক্রম করছে। তরুণদের সুযোগ দিতে হবে, তবে অভিজ্ঞদের অভাব পুষিয়ে নিতে সময় লাগবে। টি-টোয়েন্টিতে সাম্প্রতিক উন্নতি থাকলেও, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ এখনও খুঁজে ফিরছে নিজেদের ছন্দ।