খেলা
মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে থাকছেন না নেইমার, জানালেন কোচ
চোট থেকে এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি ব্রাজিল তারকা নেইমার। ফলে বিশ্বকাপে দলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে তাকে মাঠে নামাতে পারছে না ব্রাজিল।
শনিবার (১৩ জুন) ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। তিনি জানান, চোটের কারণে মরক্কোর বিপক্ষে দলের প্রথম ম্যাচে খেলতে পারবেন না নেইমার।
আনচেলত্তি বলেন, নেইমার দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আগামী সপ্তাহে সে দলীয় অনুশীলনে ফিরতে পারবে বলে আশা করা হচ্ছে।
তবে মরক্কোর বিপক্ষে না খেললেও হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে নেইমারকে পাওয়ার ব্যাপারে আশাবাদী ব্রাজিল শিবির।
উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে জাতীয় দলের হয়ে সর্বশেষ মাঠে নেমেছিলেন নেইমার। এরপর দীর্ঘ সময় জাতীয় দলের বাইরে ছিলেন তিনি। চোট নিয়ে শঙ্কা থাকলেও শেষ পর্যন্ত তাকে বিশ্বকাপের চূড়ান্ত দলে অন্তর্ভুক্ত করেন কোচ কার্লো আনচেলত্তি।