খেলা

ছেলের অটিজম ধরা পড়ার পর বদলে যায় স্পেনের ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার জীবন


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০২৬, ০৬:০৬ পিএম

ছেলের অটিজম ধরা পড়ার পর বদলে যায় স্পেনের  ডিফেন্ডার মার্ক কুকুরেয়ার জীবন
ছবি: সংগৃহীত

বিশ্বকাপের ম্যাচে স্পেন খেললে মাঠজুড়ে দৌড়ে বেড়ানো কোঁকড়ানো চুলের এক ফুটবলারের দিকে সহজেই নজর যায়। তিনি স্পেনের নির্ভরযোগ্য ডিফেন্ডার মার্ক কুকুরেয়া। সম্প্রতি তিনি ইংল্যান্ডের ক্লাব চেলসি ছেড়ে স্পেনের অন্যতম বড় ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। নতুন মৌসুমে তাকে এই ক্লাবের জার্সিতে খেলতে দেখা যাবে।

গোল করার পর পেঙ্গুইনের মতো লাফিয়ে উদযাপন করাই কুকুরেয়ার পরিচিত একটি ভঙ্গি। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইন্টারনেটে তিনি দেখেছিলেন পেঙ্গুইন একবার সঙ্গী বেছে নিলে সারাজীবন তার সঙ্গেই থাকে এবং পরিবারের সঙ্গে তাদের বন্ধন অটুট থাকে। সেই অনুপ্রেরণা থেকেই নিজের এই উদযাপন তিনি পরিবারের উদ্দেশে উৎসর্গ করেন। তার ভাষায়, জীবনের ভালো-মন্দ সব সময় পরিবারই তার পাশে থেকেছে।

২৮ বছর বয়সী এই ফুটবলারের জীবনসঙ্গী ক্লডিয়া রদ্রিগেজ। তাদের তিন সন্তান মাতেও, রিও ও বেলা। কুকুরেয়া বরাবরই বলে থাকেন, ফুটবলের চেয়েও তার কাছে পরিবারের মূল্য বেশি। সম্প্রতি স্পেনের হয়ে বিশ্বকাপ জয়ের আনন্দও পেয়েছেন তিনি, যেখানে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতে নেয় তার দল।

তবে বাইরের চোখে ফুটবলারদের জীবন যতই ঝলমলে মনে হোক না কেন, বাস্তবে তাদেরও নানা ব্যক্তিগত সংগ্রাম থাকে এ কথা অকপটে স্বীকার করেছেন কুকুরেয়া। গ্যালারির বাইরে থাকা সেই লড়াইগুলোর একটি তার বড় ছেলে মাতেওকে ঘিরে, যার অটিজম শনাক্ত হওয়ার পর কুকুরেয়ার জীবন ও দৃষ্টিভঙ্গিতে এসেছে বড় পরিবর্তন।

সূত্র: বিবিসি বাংলা