খেলা

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের সর্বোচ্চ ১৯ ছক্কার রেকর্ড


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩১ পিএম

টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজের সর্বোচ্চ ১৯ ছক্কার রেকর্ড
ছবিঃ সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে এক ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়ল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভারতের মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে ছক্কার রেকর্ড গড়ে ক্যারিবীয়রা।

আজ সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ৬ উইকেটে ২৫৪ রানের পাহাড় গড়ে ওয়েষ্ট ইন্ডিজ। দলের এই রেকর্ড রান সংগ্রহে বড় ভূমিকা রাখেন সিমরন হিতমায়ার, রোভম্যান পাওয়েল ও শেরেফানি রাদারফোর্ড। 

এদিন ১২০ বলে ২৫৪ রানের রেকর্ড গড়ে উইন্ডিজ। যা টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড। আর এই ২৫৪ রান করতে ওয়েষ্ট ইন্ডিজ ১৬টি চার আর ১৯টি ছক্কা হাঁকায়। তার মানে বাউন্ডারিতেই ক্যারিবীয়রা সংগ্রহ করে ১৭৮ রান। 

১৯টি ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে রেকর্ড গড়ে ক্যারিবীয়রা। এর আগে ২০১৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে সমান ১৯টি ছক্কা হাঁকিয়েছিল নেদারল্যান্ডস ক্রিকেট দল।

হিতমার মাত্র ৩৪ বলে ৭টি চার আর ৭টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৮৫ রান করেন। তার ৮০তম টি-টোয়েন্টি ক্যারিয়ারে এটাই সর্বোচ্চ রানের স্কোর। 

৩৫ বলে ৪টি চার আর সমান ছক্কায় দ্বিতীয় সর্বোচ্চ ৫৯ রান করেন রোভম্যান পাওয়েল। ইনিংসের শেষ দিকে ব্যাট করতে নেমে শেরেফানি রাদারফোর্ড মাত্র ১৩ বলে তিন চার আর দুই ছক্কায় অপরাজিত ৩৩ রান করেন।