খেলা

তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:২৭ এএম

তিন তারকা পেসার ছাড়াই বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তান সফর সামনে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। আসন্ন এই সফরে পাকিস্তানের বিপক্ষে শুধু ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। এরপর বাংলাদেশে এসে খেলবে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ।

বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলকে নেতৃত্ব দেবেন মিচেল মার্শ। তবে এই সফরে রাখা হয়নি দলটির তিন তারকা পেসার প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউডকে।

এ ছাড়া টি-টোয়েন্টি দলেও জায়গা হয়নি ওয়ানডে থেকে অবসর নেওয়া গ্লেন ম্যাক্সওয়েল ও মার্কাস স্টয়নিসের। অন্যদিকে আইপিএল শেষ করে ভারত থেকে সরাসরি বাংলাদেশে দলের সঙ্গে যোগ দেবেন ট্রাভিস হেড, কুপার কনোলি, জেভিয়ার বার্টলেট ও বেন ডয়ারশুইস।

বাংলাদেশ সফরের দলে না থাকলেও পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে সুযোগ পেয়েছেন অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক অলিভার পিকে। সব মিলিয়ে তিন সিরিজের জন্য ২৪ জন ক্রিকেটারকে স্কোয়াডে রাখা হয়েছে।

আগামী ৯ জুন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে যথাক্রমে ১১ ও ১৪ জুন। এরপর ১৭ জুন শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১৯ ও ২১ জুন।

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), অ্যালেক্স কেরি, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, রাইলি মেরিডিথ, অলিভার পিকে, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, বিলি স্ট্যানলেক ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স কেরি, কুপার কনোলি, বেন ডয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুহনেমান, মার্নাস লাবুশেন, ম্যাথু রেনশ, তানভীর সংঘ, লিয়াম স্কট ও অ্যাডাম জাম্পা।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি স্কোয়াড

মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, জোয়েল ডেভিস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, অ্যারন হার্ডি, ট্রাভিস হেড, জশ ইংলিস, স্পেন্সার জনসন, ম্যাথু কুহনেমান, রাইলি মেরিডিথ, জশ ফিলিপ, ম্যাথু রেনশ ও অ্যাডাম জাম্পা।