খেলা

ড্রয়ের হ্যাটট্রিক করে ইতিহাস গড়ে প্রথম বিশ্বকাপেই নকআউটে কেপ ভার্দে


স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২৭ জুন ২০২৬, ০৯:৪৪ এএম

ড্রয়ের হ্যাটট্রিক করে ইতিহাস গড়ে প্রথম বিশ্বকাপেই নকআউটে কেপ ভার্দে
ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের বিপক্ষে গোলশূন্য ড্র করেই ইতিহাস গড়েছে কেপ ভার্দে। গ্রুপ পর্বে টানা তিনটি ম্যাচ ড্র করে প্রথমবারের মতো বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এ জায়গা করে নিয়েছে আফ্রিকার দলটি। গ্রুপ ‘এইচ’-এ দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে তারা, যেখানে তাদের প্রতিপক্ষ হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

গ্রুপের অন্য ম্যাচে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়ে সাত পয়েন্ট নিয়ে শীর্ষস্থান নিশ্চিত করেছে স্পেন। তিন ড্রয়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়েছে কেপ ভার্দে। আর দুই পয়েন্ট করে পেয়েও উরুগুয়ে ও সৌদি আরবের বিশ্বকাপ অভিযান শেষ হয়েছে গ্রুপ পর্বেই।

হিউস্টনের ম্যাচে গোলের সুযোগ বেশি তৈরি করেছিল কেপ ভার্দেই। তবে শেষ মুহূর্তে লারোস দুয়ার্তে একক সুযোগ কাজে লাগাতে পারেননি। সৌদি গোলরক্ষক মোহাম্মদ আলোয়াইস দুর্দান্ত সেভ করে দলকে রক্ষা করেন।

অন্যদিকে পুরো টুর্নামেন্টে মাত্র একটি গোল করে বিদায় নিয়েছে সৌদি আরব। তিন ম্যাচেই আক্রমণে ধারহীন ছিল এশিয়ার দলটি। সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হওয়ায় বিশ্বকাপ থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে তাদের। অন্যদিকে, প্রথম আসরেই শেষ ষোলো নিশ্চিত করে নতুন ইতিহাস লিখেছে কেপ ভার্দে।