রাজধানী

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৬ পিএম

বাড্ডায় যাত্রীবাহী বাসে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তর বাড্ডায় একটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়েছে। রোববার রাত সোয়া ৮টার দিকে আছিম পরিবহনের মিরপুরগামী বাসটিতে আগুন জ্বলতে দেখা যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর বাড্ডা এএমজেড হাসপাতালের কাছে বাসটিতে আগুন দেয়া হয়।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. শাজাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই ইউনিট ঘটনাস্থলে পোঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

বাড্ডা থানার ওসি নাসিরুল ইসলাম বলেন, কে বা কারা ওই বাসে আগুন দিয়েছে তা স্পষ্ট নয়। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) রাত পৌনে ৮টার দিকে বাড্ডার গুদারাঘাট এলাকায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন দেয়া হয়।