রাজধানী

মোহাম্মদপুরে পুলিশের গাড়িতে আগুন


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৯:৩৬ পিএম

মোহাম্মদপুরে পুলিশের গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে পুলিশের বিশেষ নিরাপত্তা ও সুরক্ষা ব্যাটালিয়নের (এসপিবিএন) একটি অকেজো গাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

শনিবার (২৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে বসিলা সড়কে এসআরবি-২ সদর দপ্তরের পাশে এসপিবিএনের ওয়ার্কশপের সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।

তিনি জানান, এসপিবিএনের দুটি অকেজো গাড়ি ওয়ার্কশপের সামনে রাখা ছিল। এর মধ্যে একটি গাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।