সারাদেশ

বাগেরহাটে ঢুকতে গিয়ে বিএনপির ধাওয়া, গোপালগঞ্জে পালাল আ.লীগ নেতাকর্মীরা


সারাদেশ ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৫৬ পিএম

বাগেরহাটে ঢুকতে গিয়ে বিএনপির ধাওয়া, গোপালগঞ্জে পালাল আ.লীগ নেতাকর্মীরা
ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে বাগেরহাটে প্রবেশের চেষ্টা করেন দলটির নেতাকর্মীরা। এ সময় বিএনপির নেতাকর্মীরা ধাওয়া দিলে তারা গোপালগঞ্জের দিকে ফিরে যান।

শনিবার (২৮ নভেম্বর) রাতে বাগেরহাটের মোল্লাহাট ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী মশাল মিছিল নিয়ে মোল্লাহাট ব্রিজ পার হয়ে মোল্লাহাট এলাকায় প্রবেশের চেষ্টা করেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ধাওয়া দেন। পরে ধাওয়া খেয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জের দিকে চলে যান।

এ বিষয়ে বক্তব্য জানতে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।