স্বাস্থ্য

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৮৫


স্বাস্থ্য ডেস্ক
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৬:২৮ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১ হাজার ৩৮৫
ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।

শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিনে বলা হয়েছে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মারা গেছেন। এ ছাড়া খুলনা ও সিলেট বিভাগে একজন করে মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী ভর্তি হয়েছেন।

বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহী বিভাগে ৩৫ জন, সিলেট বিভাগে ১২১ জন, চট্টগ্রাম বিভাগে ২৬৮ জন, বরিশাল বিভাগে ১১৭ জন, ময়মনসিংহ বিভাগে ৬৭ জন, খুলনা বিভাগে ৭৬ জন এবং রংপুর বিভাগে ২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ২৭ হাজার ১১৪ জন।

এদিকে, গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জনে। এর মধ্যে ২৬ হাজার ৬০৮ জনের হাম শনাক্ত হয়েছে।