রাজধানী

উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে


ঢাকাপ্রকাশ ডেস্ক
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ০৯:১৭ পিএম

উত্তরার ১১ নম্বর সেক্টরের কাঁচাবাজারের আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত একটি কাঁচাবাজারে লাগা আগুন ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। বুধবার (২৮ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ৮ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে বাজারে আগুন লাগার খবর পায় তারা। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে আরও দুটি ইউনিট যোগ দেওয়া হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, মোট পাঁচটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কেউ হতাহত হয়েছেন কি না সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।